Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) উইমেন্স প্রিমিয়ার লিগ মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে হরমনপ্রীত কৌররা ৮ রানে হারালেন দিল্লি ক্যাপিটালসকে। ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট দেখান মুম্বই অধিনায়ক। ৬৬ রান করেন তিনি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৪৯ রান করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস।

২) ২৪ মার্চ প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে তাদের সামনে লখনৌ সুপার জায়ান্টস। গত তিন মরশুম লখনৌয়ের খেলেছেন রাহুল। তবে এবার জার্সি বদল হয়্রছে। রাহুল যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। নতুন মরশুমে নতুন দলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত রাহুল। তবে মরশুম শুরুর আগে তিনি নাকি নিলামের আগে বেশ চিন্তাতেও ছিলেন। যেই কথা নিজেই জানান রাহুল।

৩) টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে অবসর নেন বিরাট কোহলি। তবে কোহলি নাকি অবসর ভেঙে ফিরতে পারেন টি-২০ ক্রিকেটে। তবে সেক্ষেত্রে রেখেছেন একটি শর্ত । সেই শর্ত পূরণ হলেই ক্রিকেটের ছোট ফর্ম্যাটে ফিরবেন কোহলি। আর সেই শর্ত হল ২০২৮ অলিম্পিক্সে ভারত যদি ফাইনালে উঠতে পারে, তাহলে সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন তিনি।

৪) রিল থেকে একেবারে রুপোলি পর্দায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। শুনে অবাক হচ্ছেন ? হ্যাঁ একদম ঠিক শুনছেন। এবার সিনেমাতে পা রাখতে চলেছেন ওয়ার্নার। যেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন অজি ক্রিকেটার।

৫) সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স হয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বরুণ চক্রবর্তী। তবে এই বরুণকেই নাকি একসময় দেওয়া হয়েছিল ফোনে হুমকি। দেশে ফিরতে বারণ করা হয়েছিল তাঁকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বরুণ নিজেই। ভারতীয় দলের এই তারকা বোলার জানান, টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ফোনে হুমকি পেতেন।

আরও পড়ুন- WPL চ্যাম্পিয়ন মুম্বই, দিল্লিকে হারাল ৮ রানে

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...