Sunday, March 15, 2026

‘যে যাই বলুক একটুও বদলাবি না’, যিশুর জন্মদিনে স্পেশাল মেসেজ দিদি রাইয়ের 

Date:

Share post:

তিনি টলিউডে (Tollywood) থাকুন বা বলিউডে, খাদানের (Khadaan )’মোহন’কে ঘিরে সব সময়ই চর্চা চলতে থাকে। কথা হচ্ছে অভিনেতা যিশু সেনগুপ্তকে (Jishu U Sengupta) নিয়ে। সাম্প্রতিককালে তাঁর পেশাদার ক্যারিয়ারের পাশাপাশি বিনোদন জগতের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। যিশু আর নীলাঞ্জনার সম্পর্ক নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত ইন্ডাস্ট্রি। ১৫ মার্চ অভিনেতার জন্মদিনে সুপারস্টার ভাইয়ের পাশে দাঁড়ালেন রাই সেনগুপ্ত (Rai Sengupta)। সোশ্যাল মিডিয়া লেখা খোলা চিঠিতে যিশুকে বিশেষ বার্তা দিলেন তাঁর দিদি।

নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যিশু কোনদিনই প্রকাশ্যে সেভাবে মন্তব্য করেননি। নীলাঞ্জনার নানা পোস্ট থেকে জল্পনা ছড়িয়েছে। অনেকে অভিনেতাকে রিয়েল লাইফে ‘খলনায়ক’ বলতেও দুবার ভাবেননি। ১৫ মার্চ যিশুর জন্মদিনের সোশ্যাল মিডিয়ায় রাই (Rai Sengupta) লেখেন, ‘প্রিয় যুশ… জেনো আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়ে থাকব যাই হয়ে যাক না কেন। আমাদের ঝগড়া হলেও জানি, আমাদের মধ্যে সম্পর্ক ভেঙে দেবে এমন কেউ জন্মায়নি। যে যাই বলুক, যার গল্পেই তুই নায়ক হোস বা খলচরিত্র.. একটুও বদলাবি না। তোর মতো মানুষ হতে গেলে অনেক পরিশ্রম লাগে। অনেক কষ্ট পেতে হয়। অনেক কাঁটা ভরা রাস্তা দিয়ে, ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়। নিজেকে নিংড়ে দিতে হয়। তুই কাঁটার মুকুট আগেও পড়েছিস, এবারও পড়েছিস… কিন্তু ছাই থেকে আবার নতুন করে উঠে দাঁড়ানো আমরা আমাদের বাবা মায়েদের থেকেই শিখেছি। যীশুর দিদি হিসেবে পরিচয় করাতে আমি গর্ববোধ করি। তুই আমার বাচ্চা.. সারাজীবন তোকে আগলে রাখব। হ্যাপিয়েস্ট জন্মদিন যুশ.. তুমি আরও উজ্জ্বল হয়ে ওঠো। আরও ঝলমল করো। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক আমার বাচ্চা।’ যিশু এই মুহূর্তে তার কাজ নিয়ে ব্যস্ত। ‘খাদান’ সিনেমায় প্রশংসিত করেছে তাঁর অভিনয়। জন্মদিনে শাকিব খানের সঙ্গে তাঁর ছবির লুক ও সামনে এসেছে। এই মুহূর্তে অভিনেতাকে ‘ডান্স বাংলা ডান্স’-এর (DBD) বিচারক হিসেবে দেখা যাচ্ছে। খুব শিগগিরই শাহরুখ খানের (SRK) সঙ্গে তিনি অভিনয় করতে চলেছেন বলেও খবর।

 

spot_img

Related articles

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...