ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের জনসভা শেষ করে বিকেলে ইংরেজবাজারে এক বিশাল ‘রোড-শো’-তে অংশ নেন তিনি। জেলাজুড়ে সাম্প্রতিক অস্থিরতার আবহে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি আদতে সাধারণ মানুষের মন থেকে আতঙ্ক দূর করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Sponsored

শনিবার বিকেল ৩টে নাগাদ ইংরেজবাজারের রবীন্দ্রমূর্তি সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এই বর্ণাঢ্য রোড শো। শুরু থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যত সময় গড়িয়েছে, মিছিলের দৈর্ঘ্য তত বেড়েছে। এক সময় ইংরেজবাজারের রাস্তা পরিণত হয় আস্ত এক ‘জনসমুদ্রে’। ফুলবাড়ি, পাকুড়তলা থেকে কবি সুকান্ত মোড়— রাস্তার দু’ধারে বাড়ির ছাদে, দোকানে এবং ফুটপাতে মানুষের ঠাসা ভিড় লক্ষ্য করা যায়। তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে আয়োজিত এই রোড-শো ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।
Sponsored

মুখ্যমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন নারী-পুরুষ নির্বিশেষে কয়েক হাজার মানুষ। কেউ হাত নেড়ে অভিনন্দন জানান, কেউ বা আবার শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানান। ছোট থেকে বৃদ্ধ, সবার মধ্যেই ছিল সমান উচ্ছ্বাস। বিশেষ করে মহিলাদের ব্যাপক উপস্থিতি ছিল নজরকাড়া। তৃণমূল শিবিরের দাবি, এই উচ্ছ্বাসই প্রমাণ করে দিচ্ছে যে মালদহের মানুষ উন্নয়নের পাশেই রয়েছেন।
Sponsored

এদিনের কর্মসূচি প্রসঙ্গে তৃণমূল শিবিরের দাবি, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে যে সংশয় তৈরি হয়েছিল, এই রোড-শো তা নিমেষেই উড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপস্থিতি ভোটারদের মনে সাহসের সঞ্চার করেছে। রবীন্দ্রমূর্তি থেকে শুরু হয়ে ফোয়ারা মোড়, নেতাজি মোড় হয়ে মিছিলটি যখন সুকান্ত মোড়ে শেষ হয়, তখন গোটা ইংরেজবাজার শহর যেন উৎসবের মেজাজে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
6h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
7h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago





