বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান কর্মকর্তারা। ২৯ মার্চ ১৩১তম বার্ষিক সাধারণ সভায় গোপন ব্যালটে ভোট হয়। আগে একাংশের দাবি ছিল, ভোট এড়াতে চাইছেন কর্তৃপক্ষ, কিন্তু সেই অভিযোগ একেবারে খারিজ করে দেন সদস্যরাই।
Sponsored

সভা মঞ্চ থেকেই পরিষদের সম্পাদক রমেনকুমার সর স্পষ্ট জানান, কিছু মানুষ মিথ্যে প্রচার চালাচ্ছিলেন। ভোটের ফলাফলেই পরিষ্কার, সদস্যরা ভোটের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন তাঁরা কাজ চান, কুৎসা নয়।
Sponsored

গত এক বছরে বেশ কিছু কাজ করেছে পরিষদ। পাঠকদের সুবিধার জন্য ১ ফেব্রুয়ারি থেকে পাঠকক্ষ খোলার সময় সকাল ১১টা করা হয়েছে। ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। সৌরবিদ্যুৎ চালু হওয়ায় বিদ্যুৎ খরচ কমবে।
Sponsored

পরিষৎ ভবনের দোতলার প্রদর্শশালার নতুন রূপায়ণ হয়েছে। চিত্রশালার পরিচিতি গ্রন্থ প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে। লিফট বসানোর কাজ শুরু করেছে রাজ্যের পূর্ত দপ্তর। কর্মীদের জন্য কর্মচারী বিমা (ESIC) চালু হয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে চালু হয়েছে সৌরবিদ্যুৎ প্রকল্প, যা ভবিষ্যতে বড় সাশ্রয় আনবে বলে আশা।
Sponsored

ডিজিটাল ক্ষেত্রেও সক্রিয় হয়েছে পরিষদ (Bangiya Sahitya Parishat)। পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে নিয়মিত অনুষ্ঠান ও প্রকাশনার খবর দেওয়া হচ্ছে। পুরনো সভাকক্ষ এখন শীতাতপ নিয়ন্ত্রিত, ফলে গরমেও অনুষ্ঠান আয়োজন করা সহজ হচ্ছে। পরিষদকে নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি হয়েছে, যাশীঘ্রই প্রকাশ্যে আসবে। ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়ার কাজও চলছে।
Sponsored

পরিষদের গুরুত্ব তুলে ধরে সম্পাদক বলেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ বাঙালির জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র। অপপ্রচারকে সরিয়ে, কাজের মধ্য দিয়েই এগিয়ে যাক প্রতিষ্ঠান।
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
18h ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
19h ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
20h ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
21h ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
21h ago
More from মহানগর
View All →
একশে জুলাইয়ে শহরে তিন রাজনৈতিক মঞ্চ, নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিশ
22h ago

তৃণমূলের একুশের মঞ্চ ভাঙচুর! গভীর রাতে সভাস্থলে মমতা-অভিষেক, ব্যানার-পোস্টার ছেঁড়ার তীব্র প্রতিবাদ দলনেত্রীর
1d ago

আজকের সোনার দাম দেখে নিন এক নজরে
1d ago

হাইকোর্টের শর্ত মেনে তারামণ্ডলের কাছেই একুশের মঞ্চ, প্রস্তুতি দেখতে হাজির কুণাল-দোলারা
2d ago

'বাংলার স্বার্থে নয়, উনি নিজের স্বার্থে চলছেন', সুদীপকে তীব্র আক্রমণ কুণালের
2d ago
