Sunday, April 5, 2026

দীর্ঘ অপেক্ষার অবসান, ঘরে ফিরবেন সুনীতা

Date:

Share post:

দীর্ঘ অপেক্ষার অবসান। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবতরণ করেছে ক্রু-১০। ফ্যালকন ৯ রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। শনিবার ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে নেমেছে।

দীর্ঘকাল মহাকাশে কাটানোর পর, এবার ঘরে ফিরবেন সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। এই দুই মহাকাশচারীকে ফেরাতে শুক্রবার মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিল স্পেসএক্স-এর ক্রু -১০।

মহাকাশযানটিতে রয়েছেন চার মহাকাশযারী। তাদের মধ্যে আছেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনীতারা তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে পৃথিবীতে ফিরবেন।

প্রসঙ্গত, গত বছর জুন মাসে আট দিনের অভিযানে মহাকাশে রওনা দিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে অভিযান পিছিয়ে যায়। উড়ানের পর মহাকাশযান থেকে তরল চুঁইয়ে পড়ার খবর আসে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশযানটিকে অবতরণ করানো গেলেও, ত্রুটি-বিচ্যুতি এড়ানো যায়নি। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই ত্রুটিপূর্ণ মহাকাশযানে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে ফেরানোর ঝুঁকি নেয়নি নাসা। মহাকাশযানটিকে পৃথক ভাবে ফিরিয়ে আনা হয় পৃথিবীতে। কিন্তু সুনীতা এবং ব্যারি বুচ উইলমোর আটকে থাকেন মহাকাশে। আট দিনের সফর দীর্ঘায়িত হয় ন’মাসে।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...