Friday, April 3, 2026

রাজ্যে কোনও বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না: ফিরহাদ হাকিম

Date:

Share post:

রাজ্যে কোনও বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না।  বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে  রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একথা স্পষ্ট ভাবে জানিয়েছেন। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এক প্রশ্নের উত্তরে পুরমন্ত্রী জানান, রাজ্য সরকারের নির্দিষ্ট জমি নীতি রয়েছে। সেই নীতি অনুযায়ী  নিলাম ছাড়া, কিংবা মন্ত্রিগোষ্ঠীর অনুমোদন ছাড়া কেউ জমি দিতে পারবে না।

একবছর আগে বেআইনিভাবে জমি থেকে শুরু করে জলাশয় এবং ফুটপাথ দখল নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তখন উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। তারপর ফুটপাথ ‘দখলমুক্ত’ করার অভিযান শুরু হয়। ওই বৈঠকেই উঠে আসে বেআইনি পার্কিং ইস্যু। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, তার সরকার কোনও ভাবেই বেআইনি পথে জমি, জলাশয়, ফুটপাথ দখল বরদাস্ত করবে না। বেআইনি দখল করা জায়গা মুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনকী বেআইনিভাবে দখল করা জমি নিয়ে সমীক্ষা করার নির্দেশ দেন। সেই সমীক্ষার পর ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করা হয়।

সরকারি জমি থেকে শুরু করে ফাঁকা জায়গার দখল হটিয়ে দেওয়া হয়। কিন্তু বেআইনিভাবে জমি দখল করার চেষ্টা এখনও চলছে বলে অভিযোগ। কলকাতা–সহ সারা রাজ্যে বেআইনিভাবে দখল করা পথ এবং জমি খতিয়ে দেখতে সমীক্ষা করা হয়। পরিকল্পনা করে যাতে এই দখল মুক্ত করা যায় সেই নির্দেশই আগে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নীতিকে সামনে রেখে পুরমন্ত্রী এদিন ফের একবার জানিয়ে দিলেন, কোনওভাবেই বেআইনিভাবে জমি দখল বরদাস্ত করা হবে না।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...