Saturday, June 27, 2026

মাস্টার্স লিগ চ্যাম্পিয়ন ভারত, চ্যাম্পিয়ন হয়ে কোটি টাকার পুরস্কার সচিন-যুবরাজদের

Date:

Share post:

গতকালই মাস্টার্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মাস্টার্স লিগের ফাইনালে সচিন তেন্ডুলকার, যুবরাজ সিংরা ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় ইন্ডিয়া মাস্টার্স। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখান অম্বাতি রায়ডু। ৭৪ রান করেন তিনি। আর এই জয়ের ফলে পুরস্কার বাবদ বিরাট অর্থপ্রাপ্তি ক্রিকেটারদের।

জানা যাচ্ছে, ফাইনালে সব থেকে বেশি চার মেরে ৫০ হাজার টাকা পেয়েছেন রায়ডু। সেই সঙ্গে তিনটি ছক্কা মেরে আরও ৫০ হাজার টাকা পাচ্ছেন তিনি। সেই সঙ্গে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। তাই পাবেন আরও ৫০ হাজার টাকা। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া বোলিং করেছেন শাহবাজ নাদিম । তিনি ১২ রানে নিয়েছেন ২ উইকেট। লক্ষ্মীলাভ ঘটছে তাঁর কপালেও। চ্যাম্পিয়ন ভারত আর্থিক পুরস্কার পাচ্ছে এক কোটি টাকা। রানার্স আপ হয়ে ওয়েস্ট ইন্ডিজ পাবে ৫০ লক্ষ টাকা।

মাস্টার্স লিগের ফাইনালে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে ৭ উইকেট হারিয়ে করে ১৪৮ রান। জবাবে ৫০ বলে ৭৪ রান করেন অম্বাতি রায়ডু। সচিন তেন্ডুলকার করেন ১৮ বলে ২৫ রান করেন। যুবরাজ সিং করেন ১৩ রান। শূন্যরানে ফেরেন ইউসুফ পাঠান।

আরও পড়ুন-  ২২ মার্চ থেকে শুরু আইপিএল, কি থাকছে উদ্ধোধনী অনুষ্ঠানে? রয়েছে একাধিক চমক

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...