Saturday, June 27, 2026

ওভারলোডিং মালগাড়ি! চাপের চোটে অন্ধ্রপ্রদেশে ভাঙল রেললাইন

Date:

Share post:

ওভারলোডিং মালবাহী লরি বা ট্রাকের চলাচল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শোনা যায়। কিন্তু রেললাইনে ওভারলোড (overload) হওয়া মালগাড়ির (goods train) নজির অমিল। যদিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জমানায় তাও দেখে ফেলল ভারত। অন্ধপ্রদেশে (Andhrapradesh) ওভারলোডিং মালগাড়ির চাপে ভাঙল রেল লাইন, ক্ষতিগ্রস্ত রেলব্রিজ।

সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) অনকাপল্লী থেকে বিশাখাপত্তনম (vizag) যাচ্ছিল একটি মালগাড়ি। অনকাপল্লীর কাছে যান চলাচলের একটি রোড ব্রীজের উপর মালগাড়ি (goods train) চলার সময় চাপে ধাক্কা লেগে যায় সেই ব্রিজের গার্ডারে। আর তার ফলেই ভেঙে যায় ওই জায়গার রেললাইন (rail track)।

মালগাড়ির চালক দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় রেলের উদ্ধারকারী দল। নির্মাণ কাজের জন্য ব্যবহার করা ক্রেন নিয়ে আসা হয় ঘটনাস্থলে। তার সাহায্যে রেল ট্র্যাক তুলে মেরামতির কাজ চলে। এর ফলে দীর্ঘক্ষণ অনকাপল্লী ও বিশাখাপত্তনমের (Vizag) মধ্যে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...