Friday, June 26, 2026

২২ মার্চ থেকে শুরু আইপিএল, কি থাকছে উদ্ধোধনী অনুষ্ঠানে? রয়েছে একাধিক চমক

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক দিন , তারপরই শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ ঘিরে উন্মাদন তুঙ্গে শহর কলকাতার। আর জানা যাচ্ছে, আইপিএল-এর উদ্ধোধনী অনুষ্ঠানে রয়েছে একাধিক চমক।

সূত্রের খবর, উদ্ধোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে থাকছেন, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা। এছাড়াও থাকতে পারেন দিশা পাটানির মতন তারকারা। যদিও এই নিয়ে সরকারীভাবে কিছু জানান হয়নি আইপিএল বা বিসিসিআইএর পক্ষ থেকে। পুরোটাই সূত্রের খবর। গত বার চ্যাম্পিয়ন হওয়ায় আইপিএলের নিয়ম অনুযায়ী, কেকেআর এবারে তাদের ঘরের মাঠে উদ্বোধন ও ফাইনালের ম্যাচ পেয়েছে। আর সূত্রের খবর, ক্রিকেটের মহাযজ্ঞে ২২ মার্চ বোধনেই ক্রিকেট এবং বলিউডের মিশ্রণে এমন ঝড় উঠতে চলেছে ইডেনে।

জানা যাচ্ছে, মোটামুটি আধ ঘণ্টার অনুষ্ঠান হতে পারে ক্রিকেটের নন্দনকাননে। আর তারপরই শুরু হবে ম্যাচ। একদিকে গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স, অন্যদিকে অধরা আইপিএল খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একদিকে যেমন শাহরুখ খানের দল, অন্যদিকে বিরাট কোহলি। বোঝাই যাচ্ছে প্রথমদিনই বিনোদনের আসর মাতাতে চলেছে ইডেন।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...