Friday, June 26, 2026

ভোট পর্যন্ত সুকান্তকেই বিজেপির রাজ্য সভাপতি রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব! প্রবল সম্ভাবনা

Date:

Share post:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। ভোট পর্যন্ত বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই (Sukanta Majumder) রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লি সূত্রে খবর, এখন রাজ্য সভাপতি বদল করলে পদ্মশিবিরে স্থিতিশীলতা নষ্ট হতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্তের সম্ভাবনা।

গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপি সভাপতি স্থির করা নিয়ে চর্চা চলছে। রবিবার সল্টলেকের কার্যালয়ে বৈঠকে বসেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। সোমবার, আচমকা দিল্লির উদ্দেশে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বিজেপি সূত্রে খবর, তাঁর নামে সিলমোহর পড়ছে না বুঝতে পেরেই দিল্লি গিয়ে তদ্বির করছেন শুভেন্দু। কারণ, তিনি পদের কাঙাল বলেই মত রাজনৈতিক মহলেরও।

তবে, সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) রাজ্য সভাপতি হিসেবে পছন্দ নয় RSS-এর। তাঁর বদলে দিলীপ ঘোষের মতো কোনও সংঘ সেবককে পছন্দ ছিল তাঁদের। তবে, সামনে বিধানসভা নির্বাচন। একেই বঙ্গ বিজেপি গোষ্ঠী ধন্দে জর্জরিত। এই পরিস্থিতি অন্য কাউকে রাজ্য সভাপতির পদে বসিয়ে দলের ভারসাম্য নষ্ট করতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণে সুকান্তর নামে সিলমোহরের সম্ভাবনা।
আরও খবর: শো-কজের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি, হুমায়ুনকে সশরীরে হাজিরার নির্দেশ

শুভেন্দুকে বিরোধী দলনেতা রেখে সুকান্তকে রাজ্য সভাপতি ঘোষণা করার সম্ভাবনা বিজেপির। সকাল সকাল বিরোধী দলনেতার দিল্লির উদ্দেশে রওনা সেই সম্ভাবনাকেই উসকে দিয়েছে। কারণ, তাঁর নামে সিলমোহর পড়লে অন্যের জন্য তদ্বির করতে দিল্লি ছুটতেন না শুভেন্দু অধিকারী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...