Friday, June 26, 2026

বাংলাদেশের সেনাপ্রধানকে রক্ষা করল ভারত!

Date:

Share post:

বাংলাদেশে কট্টরপন্থীদের চাপের কাছে মাথা নত করেন নি জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি একাধিকবার মৌলবাদীদের সতর্ক করেছেন। আকারে-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন, সেনাকে যেন আইনিভাবে হস্তক্ষেপ করতে বাধ্য করা না হয়। একইসঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে সামরিক সমঝোতার ফাইলেও দ্রুত সই করতে চাননি। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই তাকে সরানোর প্ল্যান করে। ভারতীয় গোয়েন্দারা এই খবর পেয়ে যান। তারা ব্যক্তিগতভাবে বাংলাদেশের সেনাপ্রধানকে সতর্ক করেন। পশ্চিমি দুনিয়া থেকে মহম্মদ ইউনুসের কাছে বার্তা আসে, আপনার সেনা বাহিনীর প্রধানের বিরুদ্ধে ক্যু হতে চলেছে। আপনি সেটা আটকানোর চেষ্টা করুন।

ভারতের পরামর্শেই ১৩ মার্চ জেনারেল ওয়াকার-উজ-জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যান।সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তার সঙ্গে মুখোমুখি ইউএস আর্মির টপ অফিসারদের কথা হয়। মায়ানমারের সিচুয়েশন যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, সে সমস্ত তিনি দেখবেন। বাংলাদেশের পাকপন্থী আর্মি অফিসাররা সবটা জেনে যান। ঠিক হয় ৬ মার্চ ঢাকায় ফিরলেই ওয়াকার-উজ-জামানকে গ্রেফতার করা হবে।

এবারও ভারতীয় গোয়েন্দারা আগাম এখবর পেয়ে যান। তাদের পরামর্শে ঢাকার বদলে তেজগাঁও এয়ারবেসে নামেন বাংলাদেশের আর্মি চিফ। সেখানে তাকে রিসিভ করেন তার অনুগত আর্মি অফিসাররা। এবং ওই অফিসারদের নির্দেশে যে কোনও পদক্ষেপের জন্য সেইসময় সেনাকর্মীদের তৈরি রাখা হয়। এরপর বিশাল সিকিওরিটি নিয়ে ঢাকায় আসেন ওয়াকার-উজ-জামান।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...