Friday, April 3, 2026

স্বেচ্ছায় আত্মহত্যার পথ বাছলেন মনোবিজ্ঞানী-অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনিম্যান

Date:

Share post:

২০০২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তিনি। মনোবিজ্ঞানী তথা অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনিম্যান শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন। গত বছর মার্চ মাসে সুইজারল্যান্ডে একটি স্বেচ্ছা আত্মহত্যার কেন্দ্রেকে তিনি বেছে নেন। জীবন সমাপ্ত করার আগে একটি ই-মেইলে তিনি লেখেন, আমি অনেক ছোটবেলা থেকেই বিশ্বাস করি জীবনের শেষ বছরগুলো দুঃখ-কষ্ট ও অসম্ভব ভয়ঙ্কর পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। আমি মন পরিবর্তন করতে পারলাম না এতে বুঝতে পারি যে আমি কিছু শিখেছি।

তিনি আরও লেখেন, আমার সিদ্ধান্ত নিয়ে আমি লজ্জিত নই। তবে এটা সবার সামনে আনতে চাই না।  পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। তার অনেক বন্ধু তার পরিকল্পনা জানতেন। তাকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি তার নিজের জায়গায় অবিচল ছিলেন।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে দু বছরের মধ্যে মনোবিজ্ঞানে মেজর এবং গণিতে মাইনর ডিগ্রি অর্জন করেন তিনি। গণিতে তিনি মাঝারি মানের ছিলেন, বিশেষ করে যাদের সঙ্গে তিনি পড়ছিলেন তাদের তুলনায় – তাদের মধ্যে অনেকেই বিশ্বমানের গণিতবিদ হয়েছিলেন। কিন্তু মনোবিজ্ঞান ছিল অসাধারণ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...