Friday, April 3, 2026

শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি! গ্রেফতার দুই

Date:

Share post:

শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের গাড়ি আটকে হুমকি। ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনের বাড়ি বাঁকুড়ায়। অন্যজন শিলিগুড়ির বাসিন্দা। ঠিক কী কারণে তারা এহেন হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। দু’জনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ডেপুটি মেয়রের অভিযোগ, ঘটনার দিন প্রায় ২ ঘণ্টা ধরে সেবক রোডে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দীর্ঘ বচসার পর খুনের হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি। ডেপুটি মেয়রের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ-ব্যাপারে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, রঞ্জন এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। তখনই হামলার ঘটনা ঘটে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। একেবারেই অনভিপ্রেত ঘটনা।

আরও পড়ুন- নতুন মরশুমে নামার আগে আশাবাদী হার্দিক, সিএসকেরব বিরুদ্ধে নামার আগে কী বললেন মুম্বই অধিনায়ক?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...