Friday, June 26, 2026

নতুন মরশুমে নামার আগে আশাবাদী হার্দিক, সিএসকেরব বিরুদ্ধে নামার আগে কী বললেন মুম্বই অধিনায়ক?

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। ২৩ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে মুম্বইদের সামনে চেন্নাই সুপার কিংস। গত মরশুম একেবারেই ভাল যায়নি মুম্বইয়ের। গত মরশুমে হার্দিক পান্ডিয়াকে নেতা করে আনে মুম্বই কর্তৃপক্ষ। তবে গত মরশুমে জুটেছে শুধু কটুক্তি। তবে টি-২০ বিশ্বকাপের জয়ের পর বদলে চিত্র। ভিলেন থেকে নায়ক হয়েছেন হার্দিক। এবার নতুন মরশুম। আর নতুন মরশুমে নামার আগে আশাবাদী নেতা হার্দিক।

মুম্বইয়ের অনুশীলনে যোগ দিয়ে হার্দিক বলেন, “যুদ্ধক্ষেত্র ছাড়া যাবে না। আমার কাছে লড়াইটাই আসল। কী জিতছি, সেটা আসল কথা নয়। গত বছর আমি মাটি কামড়ে পড়েছিলাম। যুদ্ধক্ষেত্র ছাড়িনি। আমি বুঝতে পারছিলাম কীভাবে সব কিছু দূরে সরে যাচ্ছে। কিন্তু ক্রিকেটই তখন আমার একমাত্র বন্ধু ছিল। আর ক্রিকেটই আমাকে ওই বিপদ থেকে বের করে নিয়ে এসেছে।“

এরপরই হার্দিকের সংযোজন, আমি শুধু লড়াই করে গিয়েছি। জানতাম, পরিশ্রমই একমাত্র পথ। সিনেমার চিত্রনাট্যের মতো হঠাৎ আমার জীবন বদলে যাবে না। তারপর বিশ্বকাপ জিতে সব কিছু বদলে গেল। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। সব কিছু যেন ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। আমি শুধু নিজের কাজের প্রতি সৎ থাকতে চেয়েছি।“

আরও পড়ুন- ‘ফলাফলই বলে দেয় কোন দল সেরা’, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচ নিয়ে বললেন মোদি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...