Friday, June 26, 2026

বাড়ির অমতে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ! চাঞ্চল্য চোপড়ার সোনাপুরে

Date:

Share post:

চাঞ্চল্যকর ঘটনা উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাড়ির অমতে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবারের লোকজন। পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কাজকর্ম সারেন তাঁরা। পাশাপাশি গ্রামবাসী ও আত্মীয়স্বজনদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা হয়। মেয়েটির পরিবার দাবি, মেয়েটির অমতে গিয়ে বিয়ে করার কারণে তার সামাজিক মর্যাদা এবং সম্মানহানি হয়েছে। ফলে, তারা মনে করছেন যে, এই ঘটনার ফলেই মেয়েটি মারা গেছেন। এরপর, পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে ও মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কার্যক্রম সম্পন্ন করা হয়।

গত ৯ মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান ওই তরুণী। তারপর বিয়েও করেন। চোপড়া থানার পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই মেয়েকে উদ্ধারও করা হয়। পরে আদালতের নির্দেশে সাবালক মেয়ের জবানবন্দি নিয়ে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়। এরপরই চরম সিদ্ধন্ত নেয় ওই মেয়েটির পরিবার। একবিংশ শতকে যেখানে মহিলা ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছে কেন্দ্র থেকে রাজ্য উভয়েই, সেখানে মেয়ের সিদ্ধান্তে তোয়াক্কা না করেই এহেন কার্য ঘটালেন বাবা নিজেই।

আরও পড়ুন- অসমে নতুন কমিটি হতেই ভোটের ময়দানে তৃণমূল, প্রার্থী রাভা কাউন্সিল ভোটে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...