Friday, April 3, 2026

গুজরাটে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৯৫ কেজি সোনা, ৯০ কোটি টাকা!

Date:

Share post:

ফের খবরের শিরোনামে মোদির  গুজরাট। মোদির নিজের রাজ্যেই টাকার পাহাড়। সেখানে একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৯৫ কেজি সোনা ও নগদ ৯০ কোটি টাকা! টাকা গোনার জন্য ও সোনা ওজনের আনা হয়েছে যন্ত্র।গোপন সূত্রে গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে, পালদি এলাকার একটি ফ্ল্যাটে প্রচুর সোনা এবং নগদ টাকা রয়েছে। সেই খবর পাওয়ার পরই পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) এবং ডায়রেক্টরেট এব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ওই ফ্ল্যাটে হানা দেয়। ডবল ইঞ্জিন গুজরাটের নয়া কুকীর্তি। সোমবার সন্ধ্যায় অহমদাবাদের পালদি এলাকায় তল্লাশি অভিযানে যান এটিএস এবং ডিআরআই-এর কর্মকর্তারা। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা একটি ফ্ল্যাটে তল্লাশি চালান তারা। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালানোর সময় স্তম্ভিত হয়ে যান তারা।

সেই ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকতেই ৯৫ কেজি সোনার বিস্কটু এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানায়।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটের মালিক মেঘ এবং তার বাবা মহেন্দ্র শাহ। তারা দু’জনই পলাতক। তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্ল্যাটের ভিতরে একটি বাক্সে ৯০-১০০টি সোনার বিস্কুট থরে থরে সাজানো ছিল। ফ্ল্যাটে থাকা একটি আলমারি থেকে টাকার বান্ডিলও উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই টাকার পরিমাণ ৯০ কোটি টাকা। তবে পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কারোকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এটিএসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি) এসএল চৌধুরি বলেন, ৯৫ কেজির বেশি সোনার বিস্কুট, গয়না এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে।এসিপি আরও জানিয়েছেন, মনে করা হচ্ছে, অভিযুক্তেরা বড়সড় কোনও পাচারচক্রের সঙ্গে জড়িত। তবে দু’জনই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। ডিআরআই-এর এক আধিকারিক জানিয়েছেন, টাকা গোনা এবং সোনা ওজনের যন্ত্র আনা হয়েছে।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...