Monday, June 15, 2026

ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকতার চাকরি, SSC- কে চিঠি রাজ্য পুলিশের

Date:

Share post:

শিক্ষকতার চাকরিতেও ব্যবহার করা হয়েছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট! তিনজনের বিরুদ্ধে অভিযোগ করে স্কুল সার্ভিস কমিশনকে (SSC) চিঠি পাঠালো রাজ্য পুলিশ (West Bengal Police)। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে SSC- কে উত্তর দিতে হবে। তদন্তের জন্য আরও তথ্য চেয়ে কমিশনের তরফে পুলিশকে পাল্টা চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ডাক্তারিতে ভুয়ো নথি ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ মিলেছে।পুলিশের ক্ষেত্রেও একইভাবে বেশ কিছু নিয়োগ হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে শিক্ষকতার চাকরি পেয়েছেন যাঁরা তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে চায় প্রশাসন। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে উপযুক্ত তথ্য প্রমাণ খুঁজে বের করার চেষ্টা চলছে। যেহেতু শিক্ষক নিয়োগ (Teachers Recruitment) বিষয়টি স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে হয় তাই সেক্ষেত্রে এসএসসি তদন্ত করে রিপোর্ট জমা দেবে, এই মর্মেই রাজ্য পুলিশের তরফে চিঠি পাঠানো হয়েছে। এরপরই কমিশনের তরফে জানানো হয়েছে যে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে যে তথ্য দেওয়া হয়েছে তা তদন্তের জন্য যথেষ্ট নয়। আরও তথ্য প্রয়োজন। সেই মতোই রাজ্য পুলিশকে চিঠি পাঠিয়েছে তারা।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...