Tuesday, June 23, 2026

তিন মাসে নতুন করে ওবিসি সমীক্ষা: রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ওবিসি সংরক্ষণ (OBC reservation) নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের (Supreme Court)। তিন মাসের মধ্যে নতুন করে সমীক্ষা (examination) করে প্রকাশিত হবে নতুন ওবিসি তালিকা। রাজ্যের দেওয়া এই প্রস্তাবেই সম্মতি দিয়ে আদালতের পর্যবেক্ষণ, এই পদ্ধতি অবলম্বণ হলে কোনও পক্ষেরই আর কোন বিরোধিতা থাকবে না। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হবে।

রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের (Backward Classes Welfare Department) পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, ওবিসি সংরক্ষণ নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জন্য নতুন করে সমীক্ষা করেই ফের স্পষ্ট করে দেওয়া হবে আদতে রাজ্যের নির্দিষ্ট করে দেওয়া ওবিসি সম্প্রদায়গুলি মান্যতা পাওয়ার যোগ্য। ৭৭ টি ওবিসি সম্প্রদায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় ৭৭ টি সম্প্রদায়কেই তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।

সেই মামলায় রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, নির্ধারণ করা হয়েছে নতুন করে সমীক্ষা হবে কারা অনগ্রসর শ্রেণীভুক্ত (OBC) হওয়ার যোগ্য। এই সমীক্ষা (examination) তিন মাসের সম্পন্ন হবে। ফলে এই মামলা তিন মাস পরে ফের আদালতে উঠতে পারে। আইনজীবীর সওয়ানে বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এজি মাসি-র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যদি সম্পূর্ণ সমীক্ষা নতুন করে হয় এবং তারপরে সুস্পষ্ট সংরক্ষণ (reservation) প্রদান করা হয়, তাহলে কারো কোন অভিযোগ থাকবে না এই সংরক্ষণ অনৈতিক বলে। আইনজীবীর বক্তব্য উল্লেখ করেই আদালত তিন মাস পরে সমীক্ষার রিপোর্ট পেশের নির্দেশ দেয়।

মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি আর গভাই শুনানি শেষে হালকাভাবে উল্লেখ করেন, ওবিসি সংরক্ষণ মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। যা বর্তমানে যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে সব পক্ষেরই অধিকার সমানভাবে রক্ষিত হবে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...