Thursday, June 25, 2026

ফের ক্রিকেট মাঠে ম.র্মান্তিক ঘটনা, ব্যাট করার সময় মৃ.ত্যু পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের

Date:

Share post:

ফের ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা। মাঠে ব্যাট করার সময় মৃত্যু হল এক ক্রিকেটারের। পাকিস্তানি বংশোদ্ভূত ওই ক্রিকেটারের নাম জুনেইদ জাফর খান। বয়স হয়েছিল ৪০ বছর। জানা যাচ্ছে, তীব্র তাপপ্রবাহের ফলে মৃত্যু হয়েছে জুনেইদের। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। সেখানেই হচ্ছিল ম্যাচ। ২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় আসেন জুনেইদ। একটি প্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। তার ফাঁকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতেন তিনি।

জানা যাচ্ছে, ম্যাচ চলছিল ওল্ড কনকোর্ডিয়ান্স ও প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়ান্সের মধ্যে। কনকোর্ডিয়ান্স দলের হয়ে খেলেন জুনেইদ। জানা যাচ্ছে, যেখানে খেলা হচ্ছিল, সেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন জুনেইদ। দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হয়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। প্রথমে নাকি ৪০ ওভার ফিল্ডিং করেন জুনেইদ। এরপর যখন ৭ রানে ব্যাট করছিলেন, তখন মাঠেই অজ্ঞান হয়ে যান তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হয়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। তার মধ্যে কেন খেলা হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন ।

জুনেইদের মৃত্যুতে শোকপ্রকাশ করে ওল্ড কনকোর্ডিয়ান্স । তাদের তরফ থেকে জানানো হয়েছে, “আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কনকোর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলাকালীন তাঁর দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু ঘটে। প্যারামেডিকসের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা রইল।“

আরও পড়ুন- আরসিবির নেতা পতিদারকে নিয়ে মুখ খুললেন বিরাট, নতুন অধিনায়ককে নিয়ে কী বললেন কোহলি?

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...