Saturday, April 11, 2026

শুভেন্দুর ‘উগ্র হিন্দুত্ববাদ’-এর বিরুদ্ধে সরব দিলীপ

Date:

Share post:

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করলেও, ফের বেআব্রু বিজেপির গোষ্ঠীকোন্দল।বিজেপির অন্দরে রাজনৈতিক মতপার্থক্যের ইঙ্গিত স্পষ্ট। দলীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ‘উগ্র হিন্দুত্ববাদ’-এর বিরুদ্ধে সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য, রাজনীতি হোক রাজনীতির মতোই, গণতন্ত্র ও সংবিধান মেনেই চলা উচিত। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন শুভেন্দু অধিকারী।দিন কয়েক আগে বিধানসভা অধিবেশনের পর তিনি মন্তব্য করেন, তৃণমূলের মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা করে ফেলে দেওয়া’ উচিত। এই উস্কানিমূলক বক্তব্যে বিধানসভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এই পরিস্থিতিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার মন্তব্য করেন, ধর্মের ভিত্তিতে রাজনীতি কাম্য নয়। রাজনীতি গণতন্ত্র ও সংবিধান মেনে হওয়া উচিত। দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে দীর্ঘদিন ধরেই ঠান্ডা লড়াই চলছে।এমনকি লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর আসনে পরাজয়ের পর বারবার বিজেপির শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিত করে ‘পুরনোদের গুরুত্ব না দেওয়ার ফল ভুগতে হবে’ বলেও মন্তব্য করেছিলেন দিলীপ।বিজেপির একাংশ মনে করছে, শুভেন্দু অধিকারী হিন্দু ভোট পোক্ত করতে চাইছেন এবং সেই কারণেই বারবার হিন্দুত্ববাদী বক্তব্য রাখছেন। অন্যদিকে, দিলীপ ঘোষ মনে করেন, এটি দলের কৌশলগত ক্ষতি করতে পারে এবং মৌলিক রাজনীতির কাঠামোকে দুর্বল করতে পারে।

আরও পড়ুন – বাংলায় শিক্ষার প্রসার, সমতা ও মানোন্নয়নই রাজ্যের প্রধান লক্ষ্য: ব্রাত্য বসু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...