Friday, June 26, 2026

মহারাষ্ট্রে ইতিহাস বদলাতে উস্কানি শিণ্ডের! ফাড়নবিশের হাতিয়ার ‘ছাবা’

Date:

Share post:

নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মহারাষ্ট্র (Maharashtra) দখলের পর জাতপাত ও ধর্মের রাজনীতিতে মগ্ন মারাঠা বিজেপি জোট। কমিশনের ভোটার তালিকা (voter list) কারচুপি প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্র ধরে রাখতে ফের ইতিহাসের তাস পেশ বিজেপির। মহারাষ্ট্রের মাটি থেকে মুঘল ইতিহাসকে মুছে ফেলতে তৎপর ফাড়নবিশ (Devendra Fadnavis) প্রশাসন। যার জেরে জ্বলছে মহারাষ্ট্রের নাগপুর (Nagpur)। এরপরেও ইতিহাস আর সম্প্রতি রিলিজ হওয়া চলচ্চিত্র ‘ছাবা’কে (Chhaava) হাতিয়ার করে সেই হিংসাকেই প্রশ্রয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ ও মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের (Eknath Shinde)। বিধানসভায় দাঁড়িয়ে হিংসার ঘটনাকে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দাবি করলেন ফাড়নবিশ।

নাগপুরের (Nagpur) হিংসার আঁচ যেখানে লোকসভা পর্যন্ত পৌঁছেছে, সেখানে ব্যর্থ ফাড়নবিশ প্রশাসন এখনও ব্যস্ত ঔরঙ্গাবাদ থেকে ঔরঙ্গজেবের (Aurangzeb) সমাধি উপড়ে ফেলতে। ফের একবার সেই ইস্যুতে ধুয়ো দিলেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। মঙ্গলবার প্রকাশ্যে শিন্ডের দাবি, ঔরঙ্গজেব (Aurangzeb) ছত্রপতি শিবাজী (Shivaji) ও শম্ভুজি মহারাজ, এমনকি আমাদের দেশের শত্রু ছিলেন। তাঁকে সমর্থন যারাই করবেন তাঁদের কাউকে রেয়াত করা হবে না।

যে রাজ্যের উপমুখ্যমন্ত্রী (deputy Chief Minister) এভাবে ইতিহাসকে হাতিয়ার করে ভেদাভেদের বার্তা দেন, সেই রাজ্যে হিংসার ঘটনা স্বাভাবিক, দাবি বিরোধীদের। নাগপুরের (Nagpur) হিংসার ঘটনার পরে স্থানীয়রা দাবি করেছেন হামলার খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। এমনকি পুলিশের সামনে যখন হামলা হয়েছে তখন পুলিশ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে, এমন অভিযোগও উঠেছে। বিরোধীদের দাবি গোটা ঘটনা পরিকল্পনামাফিক ঘটতে দিয়ে এখন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর দিকে আঙুল তোলার চেষ্টা করছে মহারাষ্ট্রের জোট সরকার।

নাগপুরের ঘটনায় মুখ পোড়ার পরে দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) গোটা ঘটনাকে জনগণের স্বতঃস্ফূর্ত রাগ বলে দাবি করেছেন মহারাষ্ট্র বিধানসভায়। তাঁর দাবি, সম্প্রতি ‘ছাবা’ চলচ্চিত্রে ছত্রপতি শম্ভুজী মহারাজের ইতিহাস ফুটে ওঠার পর তাঁদের অনুভূতি জ্বলে উঠেছে। যার ফলে ঔরঙ্গজেবের বিরুদ্ধে তাদের রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন এবং আমাদের সকলকে শান্ত থাকতে হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...