Saturday, April 4, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত অধিনায়ককে বিশেষ পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গোটা টুর্নামেন্টে রান না পেলেও, ফাইনালে জ্বলে ওঠেন হিটম্যান। জোয়ার-ভাটার মতন ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই টুর্নামেন্টে ফর্মে ফিরতে মরিয়া রোহিত। আর সেই সিরিজের আগেই ভারত অধিনায়ককে বিশেষ পরামর্শ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিয়ানায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ আমাকে গত ৪-৫ বছরে একটা বিষয় খুব অবাক করেছে। রোহিতের যা প্রতিভা, তাতে ওর আরও ভালো করা উচিত ছিল। সামনের ইংল্যান্ড সিরিজ নিয়ে ওর ভাবনাচিন্তা করা উচিত। অস্ট্রেলিয়া সফরের মতো এটাও কঠিন হবে। সাদা বলে ও সেরাদের মধ্যে অন্যতম। কিন্তু লাল বলেও পারফর্ম করতে হবে।“ এখানেই না থেমে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি আরও বলেন, “ আমি সব সময় বলেছি রোহিত দারুণ অধিনায়ক। আমি নিজে অধিনায়ক ছিলাম, ফলে নেতৃত্বের গুণ দেখলে বুঝতে পারি। আমি জানি না ও টেস্ট ক্রিকেট কতদিন খেলবে। তবে যদি আমার কথা রোহিতের কাছে পৌঁছায়, তাহলে বলব এবার ওর লাল বলের ক্রিকেটের পরিস্থিতি বদলানোর দায়িত্ব নেওয়া উচিত। ভারত এই মুহূর্তে টেস্টে ভালো খেলতে পারছে না। তাই ইংল্যান্ডে ভালো কিছু করার রাস্তা খুঁজে বের করতে হবে।“

সম্প্রতি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে একেবারেই দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ব্যর্থ হন ভারত অধিনায়ক। এরপরই জল্পনা ছড়ায় রোহিতের অবসর নিয়ে। যদিও সেই জল্পনা ছক্কা মারার মতন উড়িয়ে দিয়েছেন হিটম্যান।

আরও পড়ুন- ফের ক্রিকেট মাঠে ম.র্মান্তিক ঘটনা, ব্যাট করার সময় মৃ.ত্যু পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...