Wednesday, June 24, 2026

সুখবর! সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস – উৎসব অগ্রিম বৃদ্ধির ঘোষণা রাজ্যের

Date:

Share post:

শারদোৎসব ও ঈদের আগে সরকারি কর্মীদের জন্য সুখবর! ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যে সব সরকারি কর্মীর বেতন মাসে ৪৪ হাজার টাকা বা তার কম, তারা এবার অ্যাড হক বোনাস পাবেন ৬ হাজার ৮০০ টাকা। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার জানিয়ে দিল রাজ্য। প্রসঙ্গত, গত বছর এই বোনাস ছিল ৬ হাজার টাকা এবং বেতনের সীমা ছিল ৪২ হাজার টাকা। অর্থাৎ, ৮০০ টাকা বৃদ্ধি পেল এবারের বোনাসে।

এছাড়া উৎসব অগ্রিমও বেড়েছে। যাঁদের বেতন ৪৪ হাজার থেকে ৫২ হাজারের মধ্যে, তারা এবার পাবেন ২০ হাজার টাকা উৎসব অগ্রিম। গত বছর এই পরিমাণ ছিল ১৮ হাজার টাকা এবং বেতনের সীমা ছিল ৪২ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে। অর্থাৎ, ২ হাজার টাকা বাড়িয়ে এবার ২০ হাজার টাকা করা হয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। ৩১ মার্চ ২০২৫ এর মধ্যে যারা অবসর নিয়েছেন বা নেবেন, তারা এই উৎসব ভাতা পাবেন। যাদের পেনশন মাসে ৩৮ হাজার টাকার কম, তারা পাবেন ৩ হাজার ৫০০ টাকা, যা গত বছর ছিল ৩ হাজার ২০০ টাকা। এবার ৩০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন ঘোষণা রাজ্য সরকারের অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও প্রযোজ্য হবে।

আরও পড়ুন- কেন্দ্রের আগেই রূপান্তরকামীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য, বিধানসভায় জানালেন মন্ত্রী শশী পাঁজা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...