Wednesday, June 24, 2026

বিরাটের পর পরিবার নিয়ে বিসিসিআই-এর কড়া নিয়ম নিয়ে মুখ খুললেন কপিল দেব, কী বললেন তিনি?

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে লজ্জাজঙ্ক হারের পর টিম ইন্ডিয়ার উপর একাধিক কড়া নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়া নিয়ে ফতোয়া জারি করা। এই নিয়ে সম্প্রতি মুখ খুলে ছিলেন বিরাট কোহলি। এই নিয়মে তিনি যে হতাশ, তা এক প্রকার জানিয়ে দেন কোহলি। আর এবার এই নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কপিল দেব।

এদিন এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক বলেন, “ জানি না এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কিনা। আমার মনে হয়, পরিবারের উপস্থিতি অবশ্যই জরুরি। আমাদের সময়ে আমরা নিজেরাই বলাবলি করতাম, প্রথমার্ধে ক্রিকেট হওয়া উচিত। আর দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদেরও এসে ক্রিকেট দেখা উচিত। যদিও এসব আমরা বিসিসিআই’কে কখনও বলিনি।“

সম্প্রতি এক অনুষ্ঠানে বিরাট এই নিয়ে বলেন, “ আমার মনে হয় ওরা বুঝতেই পারছে না পরিবারের উপস্থিতি আমাদের জন্য কতটা জরুরি। পুরো ব্যাপারটায় আমি ভীষণ হতাশ। মনে হয়, যাঁরা এই বিষয়গুলোর সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়, তাঁদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাঁদের মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য এই খারাপ ফর্ম। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না।“

আরও পড়ুন- আগামিকাল মালদ্বীপের বিরুদ্ধে নামছে ভারত, ম্যাচে কি নামবেন সুনীল? জানালেন মার্কেজ

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...