Saturday, April 4, 2026

শিল্প ক্ষেত্রে নয়া উৎসাহ নীতি চালু, বাম আমলের ঋণ নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শিল্প ক্ষেত্রের জন্য যুগোপযোগী নানা উৎসাহ নীতি চালু করছে রাজ্য সরকার। সেই কারণে বাম আমলের কিছু অপ্রাসঙ্গিক হয়ে পড়া ভারী শিল্পের (Industry) উৎসাহ নীতি সংক্রান্ত প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। বুধবার বিধানসভায় (Assembly) ১৯৯৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে চালু হওয়া ভারী শিল্পের ৮টি উৎসাহ প্রকল্প প্রত্যাহার করতে একটি বিল আনা হয়। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ২০-২৫ বছরে পরিস্থিতি অনেক বদলে গিয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগে তথ্যপ্রযুক্তি নিয়ে এত চর্চা ছিল না। এখন এআই প্রযুক্তি নিয়ে নানা কাজ হচ্ছে। শিল্প ক্ষেত্রে অনেক নতুন ভাবনা, আঙ্গিক যুক্ত হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে নতুন নীতি আনা হচ্ছে। যুগোপযোগী প্রকল্প তৈরিতে কী কী রাখা দরকার, তা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে ওই কমিটি তাঁদের মত জানাবেন। সেই অনুযায়ী যুগোপযোগী স্কিম তৈরি করা হবে।

উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, পূর্বতন বাম সরকারের চাপিয়ে দেওয়া ঋণের বোঝাই শুধু নয়, অবিমৃষ্যকারী নানা নীতির ফল ভুগতে হচ্ছে বর্তমান রাজ্য সরকারকে। বলেন, বাম আমলে যত জমি অধিগ্রহণ হয়েছে তার জন্য টাকা দিতে দিতে এই সরকারের কোষাগার খালি হচ্ছে। ওরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করেনি- অভিযোগ মমতার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...