Thursday, May 14, 2026

মোদির হাতে মহাকাশচারী সুনিতার ভাইয়ের রক্ত! দায়ে পড়ে দেশে ‘আমন্ত্রণ’

Date:

Share post:

সফল অবতরণ সুনিতা উইলিয়ামসের (Sunita Williams)। গোটা বিশ্ব তাঁকে পৃথিবীতে ফেরার অভ্যর্থনা জানাতেই তাঁকে ভারতে আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। সেখানেই বিরোধী দলগুলির আক্রমণ ২০০৩ সালের গুজরাটের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী হরেন পান্ড্যর (Haren Pandya) হত্যা নিয়ে। মোদিরাজ্যের প্রাক্তন মন্ত্রীর মমাতো বোন সুনিতা উইলিয়ামস, যাঁর নির্বাচনী প্রচারেও ছিলেন মহাকাশচারী বোন। সেই হরেন পাণ্ড্যর হত্যায় সরাসরি নরেন্দ্র মোদিকেই দায়ী করেছিলেন প্রাক্তন মন্ত্রীর বাবা। সুনিতার পৃথিবীতে ফেরার সময়ে সেই ইতিহাস স্মরণ করালো বিরোধীরা।

বিজেপির মন্ত্রী হলেও গুজরাটে (Gujarat) মোদির বিরুদ্ধ লবির বলেই পরিচিত ছিলেন হরেন পাণ্ড্য। ২০০৩ সালে তাঁর হত্যার পরে পরিবারের পক্ষ থেকে মোদিকে খুনে অভিযুক্ত করা হয়। উল্লেখযোগ্যভাবে, হরেন পাণ্ড্য বর্তমান মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের পিসতুতো ভাই এবং তাঁদের দুজনের সম্পর্ক খুব ভালো ছিল।

সুনিতা উইলিয়ামসের বাবা দীপক পাণ্ড্য মার্কিন মুলুকে পাড়ি দিলেও গুজরাটে পরিবারের সঙ্গে সুনিতার গভীর যোগাযোগ ছিল। ১৯৯৮ সালে যখন হরেন পাণ্ড্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন আমেরিকা থেকে নির্বাচনী প্রচারের জন্য আসেন। যোগ দেন হরেনের বিজয় মিছিলেও। এরপর ২০০৩ সালে খুন হয়ে যান মোদিরাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পাণ্ড্য (Haren Pandya)।

কার্যত ২০০৭ সালে যখন সুনিতা মহাকাশ থেকে ফেরেন, তখন তিনি গুজরাটে (Gujarat) এসেছিলেন। কিন্তু তৎকালীন গুজরাটের মোদি সরকার তাঁকে কোনও সম্বর্ধনা জানায়নি। সেই সময় কোনও স্বীকৃতি দেওয়া হয়নি প্রবাসী মহাকাশচারীকে। পরিবারের দাবি ছিল, হরেন হত্যাকাণ্ডে মোদির যোগ থাকাতেই সুনিতার (Sunita Williams) প্রতি কোনও সম্মান সেই সময় দেখায়নি হাতে রক্ত লেগে থাকা নরেন্দ্র মোদি।

এখন যখন গোটা বিশ্ব নয়মাস মহাকাশে কাটিয়ে আসা সুনিতাকে অভ্যর্থনা জানাচ্ছে, তখন কার্যত দায়ে পড়ে তাঁকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছেন মোদি (Narendra Modi), দাবি বিরোধীদের। মোদির চিঠির যদিও কোনও প্রত্যুত্তর সুনিতা দিয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। বিরোধীদের দাবি, সব বিষয়ে প্রচারের আলোয় থাকার প্রচেষ্টা চালানো নরেন্দ্র মোদি, সুনিতাকে ব্যবহার করে নিজের প্রচারেরই চেষ্টা চালিয়েছেন।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...