Wednesday, June 24, 2026

ব্রিটিশ আমলের আইনের অবসান, রাজ্যে লিকার শপে বসতে পারবেন মহিলারাও

Date:

Share post:

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বার কাম রেস্তোরাঁ থেকে লিকার শপে (liquor shop) মহিলাদের কাজ করা নিয়ে কোনও বাধাই নেই। বাংলাও নারীর ক্ষমতায়নে এবার সেই পথে। শতাব্দী প্রাচীন ব্রিটিশ আইনের (British law) অবসান করে বদলে ফেলা হল লিকার শপে মহিলাদের বসা নিয়ে আইন। ইতিমধ্যেই দেশের রাজধানী দিল্লি (Delhi) তথা আরও বেশ কিছু রাজ্যে মহিলাদের এই কাজের সুযোগ রয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে নারীর ক্ষমতায়নে গোটা দেশকে পথ দেখিয়েছেন, সেই পথেই আরও এক ধাপ। এবার থেকে রাজ্যের বার কাম রেস্তরাঁ (bar cum restaurant), লিকার অন শপ (liquor on shop) চালাতে মহিলাদের আর কোনো বাধা থাকছে না। এই সংক্রান্ত একটি অর্থবিল বুধবার বিধানসভায় গৃহীত হয়েছে।

এই বিলের উপর আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ১৯০৫ সালে ব্রিটিশ আবগারি আইন (British excise law) মেনে এতদিন লিকার অন শপে মহিলাদের বসা নিষিদ্ধ ছিল। রাজ্য সরকার পুরুষ ও মহিলাদের মধ্যে এরকম বৈষম্যমূলক আচরণে বিশ্বাস করে না। একই সঙ্গে বেআইনি চোলাই মদ (country liquor) আটকাতে গুড় সহ বিভিন্ন উপাদানের সরবরাহের উপরেও নজরদারি চালাবে সরকার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...