Friday, June 26, 2026

নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনীতারা, অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বাংলার মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

২৮৬ দিন মহাকাশে থাকার পর উৎকণ্ঠা উদ্বেগের অবসান ঘটিয়ে বুধবার ভারতীয় সময় ভোর রাত তিনটে সাতাশ মিনিটে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams), বুচ উইলমোরসহ চার মহাকাশচারী। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি নির্বিঘ্নে অবতরণ প্রক্রিয়া সম্পন্ন করা থেকে শুরু করে নভোচরদের রিহ্যাব নিয়ে যাওয়া পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করার জন্য উদ্ধারকারী দলকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী (CM) লেখেন, ‘সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগত জানাই।আমাদের ভারতের কন্যা আমাদের কাছে ফিরে এসেছেন, আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা বাকি সকলের জন্যও খুশি। তাঁদের সাহসকে স্বাগত জানাই, প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানাই, মানবিক গৌরবের শুভেচ্ছা জানাই! আমি উদ্ধারকারী দলকে তাদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’

পৃথিবীতে ফিরলেও এক্ষুনি ঘরে ফিরতে পারছেন না সুনিতা উইলিয়ামসরা। আপাতত দেড় মাস রিহ্যাবে থাকবেন মহাকাশচারীরা। চলতি বছরে ভারতে আসতে পারেন সুনীতা, আশা প্রকাশ করা হয়েছে তাঁর পরিবারের তরফে। খুশির মেজাজে গোটা দেশ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...