Friday, June 26, 2026

আইপিএলে মুম্বইয়ের বড় চ্যালেঞ্জ যশপ্রীত বুমরার না থাকা, প্রথম ম্যাচে নেই হার্দিকও

Date:

Share post:

আইপিএল (IPL) দরজায় কড়া নাড়ছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে পাবে না মুম্বই ইন্ডিয়ান্স।গত মরসুমে তিন ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নির্বাসিত হার্দিক। আর সেটা এবারের ২৩ মার্চে সিএসকে বনাম মুম্বই ম্যাচে।প্রথম ম্যাচে তার পরিবর্তে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এর পাশাপাশি মুম্বইয়ের বড় চ্যালেঞ্জ যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) না থাকা। টুর্নামেন্ট শুরুর আগে দলের তারকা পেসারকে নিয়ে বড় আপডেট দিলেন হেড কোচ মাহেলা জয়বর্ধনে।

মুম্বই কোচ মাহেলা বলেন, যশপ্রীত বুমরা এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। ওর উন্নতি হচ্ছে। তবে ওর জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়। কী প্রতিক্রিয়া পাই ওকে নিয়ে সেটা গুরুত্বপূর্ণ। দিন দিন ও ভালোর দিকেই এগোচ্ছে। আশা করি ও তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে। ওকে না পাওয়াটা সত্যিই বড় চ্যালেঞ্জ। ও বিশ্বের অন্যতম সেরা বোলার। ও আমাদের জন্য বছরের পর বছর ধরে অন্যতম সেরা অস্ত্র হিসাবে কাজ করেছে।এমনিতেই যশপ্রীত বুমরার বদলি খোঁজা কঠিন। তাই আইপিএল শুরুর আগে অঙ্ক মেলাতে হিমশিম অবস্থা হার্দিকের টিমের।

বুমরা না থাকা মানে স্বাভাবিকভাবেই তার পরিবর্তে অন্য কোনও বোলার প্রথম একাদশে জায়গা পাবেন। এই প্রসঙ্গে মাহেলা বলেন, এ বার এটাকে এই ভাবে দেখতে হবে যে, ও নেই মানে অন্য কেউ ওই জায়গায় সুযোগ পাবে। আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। দেখা যাবে কার যোগ্যতা কতটা। এভাবেই বিষয়টা দেখি আমি। দেখা যাক বিষয়টা কেমনভাবে এগোয়।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...