Monday, March 30, 2026

১৫ মাস পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী, কে এলেন দায়িত্বে?

Date:

Share post:

অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিদ্যুৎ চক্রবর্তীর জায়গায় স্থায়ী উপাচার্য পদে এলেন ড. প্রবীর কুমার ঘোষ। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে নতুন উপাচার্য নিয়োগের কথা জানিয়েছে। ৫ বছর তিনি এই পদে আসীন থাকবেন। বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের প্রায় ১৫ মাস পরে স্থায়ী উপাচার্যের নিয়োগ হল বিশ্বভারতীতে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনে ড. প্রবীর কুমার ঘোষকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ছত্তিশগড়ের রায়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটিক ম্যানেজমেন্টের উপাচার্য পদে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আনা হচ্ছে এবং শীঘ্রই তিনি বিশ্ববিদ্যালয়ের ১৯৫১ আইনের আওতায় পদে বসবেন।

বিশ্বভারতীর পূর্ব উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ ২০২৩ সালের ৮ নভেম্বর শেষ হয়। এরপর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন সঞ্জয়কুমার মল্লিক, এবং পরবর্তীতে অরবিন্দ মণ্ডল। কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে একাধিক প্রশাসনিক সমস্যার সৃষ্টি হয়। নতুন উপাচার্য ড. প্রবীর কুমার ঘোষের আসার পর বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন ও প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা ফিরবে এমন আশা প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা।

আরও পড়ুন- ইচ্ছে হলেই কাটা যাবে না জলের লাইন! নয়া নির্দেশিকা জারি পুরসভার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...