Wednesday, April 8, 2026

জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, পারদপতনে সামান্য স্বস্তি দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝা – ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে আবহাওয়ার আচমকা ভোলবদল। বসন্তে অস্বস্তিকর গরম শুরু হতেই গলদঘর্ম হতে শুরু করেছিল দক্ষিণবঙ্গবাসী। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সব বিলিয়ে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই সামান্য হলেও পারদ পতন ঘটবে। যদিও এই স্বস্তি বেশি দিনের জন্য স্থায়ী হবে না।

এদিন সকাল থেকে কলকাতার (Kolkata) আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়লে মেঘের দেখা মিলবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। আগামিকাল থেকে ঝড়-বৃষ্টি বাড়বে। শনিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে। এই মুহূর্তে উত্তর-পূর্ব অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। রবিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...