Monday, April 6, 2026

ছত্তিশগড়ে যৌথবাহিনীর অভিযানে এক জওয়ানসহ ২২ মাওবাদী নিহত

Date:

Share post:

ছত্তিশগড়ে  মাওবাদী দমন অভিযানে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে যৌথবাহিনী।বৃহস্পতিবার সকালে বিজাপুর এবং কাঁকের জেলায় দু’টি পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর এক জওয়ানসহ অন্তত ২২ জন মাওবাদী নিহত হয়েছেন। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ শুরু হয়। দুই জওয়ান  গুরুতর আহত হয়েছেন।

ছত্তিশগড় পুলিশের দাবি, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দন্তেওয়াড়া জেলার সীমানা লাগোয়া বিজাপুরের গঙ্গালুর এলারায় পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন মাওবাদী নিহত হন। অন্য দিকে, কাকেরে পৃথক সংঘর্ষের ঘটনায় চার মাওবাদী নিহত হন।এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিলেন। এছাড়া গত ১৯ জানুয়ারি থেকে ছত্তিশগঢড়, মহারাষ্ট্র, ওড়িশায় আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ইতিমধ্যেই সংঘর্ষে দুই শতাধিক মাওবাদীর নিহত হয়েছে।

নিহতদের তালিকায় রয়েছেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চলপতি। অন্যদিকে, আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভ্রাতৃবধূ বিমলা। এখনও দু’পক্ষের গুলির লড়াই চলছে। দু’জায়গা থেকেই অনেক অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিজাপুর এবং কাঁকের জেলার অবুঝমাঢ়ের জঙ্গলে গত কয়েক মাসে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি-র সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...