Monday, April 6, 2026

বলে লালা ব্যবহার নিয়ে আইপিএল-এর আগে বড় সিদ্ধান্ত বোর্ডের : সূত্র

Date:

Share post:

আসন্ন আইপিএল থেকে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আইপিএলে বলের উপর লালার ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। সব ঠিক থাকলে বলে থুতু লাগানোর নিয়ম আবার ফিরে আসতে পারে আসন্ন আইপিএল থেকেই। সূত্রের খবর, এই নিয়ে বৃহস্পতিবারই মুম্বইয়ে ক্যাপ্টেন্স মিটিং ডেকেছে ভারতীয় বোর্ড।

জানা যাচ্ছে, মুম্বইয়ে ক্যাপ্টেন্স মিটিং ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে বৈঠক হবে বোর্ডের হেড কোয়ার্টারে। সেই বৈঠকে দশ আইপিএল টিমের অধিনায়করা উপস্থিত থাকবেন। এই নিয়ে বোর্ডের এক সূত্র বলেন, “কোভিডের আগে পর্যন্ত বলে থুতু লাগানোর ক্ষেত্রে কোনও বাধা ছিল না। এখন সংক্রমণের ভয় আর নেই। তাই আইপিএলে থুতু নিয়ে নিষেধাজ্ঞা উঠে গেলে অবাক হওয়ার কিছু নেই। আমরা জানি লাল বলের ক্রিকেটে এর প্রভাব অনেক বেশি। তবে সাদা বলের ক্রিকেটেও যাতে কোনও ভাবে এটা বোলারদের সাহায্য করতে পারে সেটা দেখা উচিত। চালু হওয়া উচিত আইপিএল থেকেই। কারণ বিভিন্ন দিক থেকে এই প্রতিযোগিতা যুগান্তকারী। দেখা যাক কী হয়।“

কোভিড শুরু হওয়ার পর থেকে মানুষের থুতু থেকে সংক্রমণ ছড়াত। তা আটকাতে বলে থুতু লাগানোর নিয়ম বন্ধ হয়ে যায়। ২০২২ সালে আইসিসি পাকাপাকি বলে থুতু লাগানোয় নিষেধাজ্ঞা জারি করে।

তবে সম্প্রতি মহম্মদ শামি সরব হয়েছিলেন বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি নিয়ে। ভারতীয় পেসার পুরনো প্রথা ফেরানো নিয়ে আইসিসির কাছে অনুরোধ করেছিলেন।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টিম ইন্ডিয়ার জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...