Thursday, June 18, 2026

বিবাহবিচ্ছেদ চূড়ান্ত, চ্যাহাল-ধনশ্রীর ডিভোর্সে সিলমোহর দিল আদালত

Date:

Share post:

বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেল যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী ভার্মার। জানা যাচ্ছে, বৃহস্পতিবার মুম্বইয়ের একটি পরিবার আদালত এই বিচ্ছেদে সিলমোহর দিয়েছে। তারকা দম্পতির ডিভোর্সে সিলমোহর দিল মুম্বইয়ের পারিবারিক আদালত।

সূত্রের খবর, বুধবার বম্বে হাইকোর্ট বান্দ্রার একটি পরিবার আদালতকে নির্দেশ দিয়েছিল, ২০ মার্চের মধ্যে চ্যাহালের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি শেষ করে রায়দান করতে। আর সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার চ্যাহাল এবং ধনশ্রী দু’জনেই বান্দ্রার সেই আদালতে যান। কয়েক ঘণ্টা পরে আবার আদালত থেকে বেরিয়ে যান তাঁরা।

জানা যাচ্ছে, আইপিএলে ব্যস্ত হয়ে পড়বেন তারকা স্পিনার, তাই ৬ মাসের কুল-অফ পিরিয়ড বাদ দেওয়া হয়েছে ডিভোর্স প্রক্রিয়া থেকে। গত ৫ ফেব্রুয়ারি একসঙ্গে বান্দ্রার এক পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন চ্যাহাল এবং ধনশ্রী।

২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় দম্পতির। কিন্তু বিয়ের ১৮ মাস পর থেকেই আলাদা থাকা শুরু করেন তাঁরা। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফোলও করেন তারা।

আরও পড়ুন- মোহনবাগানে বেজে গেল নির্বাচনের দামামা, গঠন করা হল নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের বোর্ড

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...