Saturday, June 20, 2026

ভাগলপুরে কেন্দ্রীয় মন্ত্রীর দুই ভাগ্নের মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ গেল একজনের

Date:

Share post:

পারস্পরিক বিরোধের জেরে বিহারের ভাগলপুরে(bhasgalpur) কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দুই ভাগ্নের মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর(central mivister) এক ভাগ্নে। এবং অন্য ভাগ্নে ও তার মা গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, মৃত বিশ্বজিৎ এবং জয়জিৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগ্নে। তাদের মা হিনা দেবীর হাতে গুলি লেগেছে।

পুলিশ বিশ্বজিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ভাগলপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট প্রেরণা কুমারী। তার নেতৃত্বে মামলাটির তদন্ত করা হচ্ছে।ঘটনাস্থল থেকে একটি বোমার খোল এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার সকালে বচসা এমন পর্যায়ে পৌঁছয় দু’জনই পরস্পরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একজন আহত হয়েছেন। মারা গিয়েছেন অন্যজন। মৃত যুবকের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

নওগাছিয়া পুলিশ সুপারিটেন্ডেন্ট প্রেরণা কুমার বলেছেন, প্রাথমিক ভাবেই মনে করা হচ্ছে, জলের কল নিয়ে বচসা শুরু হয়েছিল। দু’জনকে চিহ্নিত করা হয়েছে বিশ্বজিৎ ও জয়জিৎ নামে। যথাযথ পদক্ষেপ করা হয়েছে। বিবৃতি রেকর্ড করা হচ্ছে।

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...