Saturday, June 20, 2026

টলিপাড়ায় পরিচালকের কাজে বাধা দেওয়া যাবে না, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

টলিপাড়ায় কাজের পরিবেশ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক বিদুলা ভট্টাচাৰ্য। আর সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ, পরিচালককে যেন কোনওভাবেই তার কাজে বাধা দেওয়া না হয়। যদিও এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৩ এপ্রিল। পরিচালক আদালতের এই নির্দেশে খুশি।

বিদুলা বলেন, পরিচালকরা ছবি তৈরি করতে অনেক কষ্ট করে প্রযোজক জোগাড় করেন। অথচ নিয়মের যঁতাকলে তারা সরে দাঁড়ান। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। পরিচালকরা স্বাধীনভাবে কাজ করবে, সারা দেশেই এই নিয়ম চলে। শুধু টালিগঞ্জ ব্যতিক্রম।আসলে ফেডারেশনের নির্দিষ্ট করা কর্মীকে নিয়ে কাজ করতে হয় পরিচালকদের। তারা স্বাধীনভাবে টেকনিশিয়ান নিতে পারেন না। আউটডোর শুটিংয়ের সময়, প্রয়োজন না থাকলেও ফেডারেশন অতিরিক্ত কর্মী নিতে হয়।ফলে প্রযোজকের খরচ বাড়ে। তার দাবি, কেউ কোনও কাজ গোপনে করেন না।টালিগঞ্জের পরিচালকরা চাইলে টেকনিশিয়ানের ব্যয় কমিয়ে ভাল ক্যামেরা ব্যবহার করতে পারেন।

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস অভিযোগ করেছিলেন পরিচালক, প্রযোজকদের ৬০ শতাংশ যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত। সেই কারণে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন পরিচালকদের একটা বড় অংশ। বৃহস্পতিবার বিচারপতি জানতে চান, কেন পরিচালকদের অভিযোগ খতিয়ে দেখা হয়নি।আইনজীবীর জানান, এ বিষয়ে রাজ্যের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি।

 

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...