Tuesday, March 17, 2026

গড়িয়ায় দম্পতির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Date:

Share post:

শহর কলকাতার (Kolkata ) বুকে ফের দম্পতির দেহ উদ্ধার। গড়িয়ার আদর্শনগরের (Adarshnagar, Garia) ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে (আশা দাস) খুন করে আত্মঘাতী হয়েছেন তরুণ দাস (Tarun Das) নামে এক ব্যক্তি। তবে কী কারণে এই আত্মহত্যা, তা স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আদর্শ নগর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার করা হয়েছে। খাটে মহিলার দেহ পড়েছিল। তাঁর স্বামীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মৃতার গলায় গভীর ক্ষতর দাগ মিলেছে, যা থেকে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, ৬ মাস আগে ওই দম্পতি এলাকার একটি বাড়িতে ভাড়ায় আসেন। তাঁদের ছেলেমেয়েও রয়েছে। সাংসারিক অশান্তির কারণেই চরম সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...