Saturday, June 27, 2026

সক্রিয় ঘূর্ণাবর্ত, রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

জোড়া অক্ষরেখা আর ঘূর্ণাবর্ত একযোগে বসন্তে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা তৈরি করতে চলেছে। বৃহস্পতিবার বিকেলের পর থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আলীপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিসের কর্তারা বলছেন, দক্ষিণবঙ্গে আজ থেকে রবিবার আর পাহাড়ের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টি হবে।

ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত এবং কর্ণাটক থেকে কেরল পর্যন্ত জোড়া অক্ষরেখা দাপট দেখাচ্ছে। অসমে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যার ফলে, আজ সন্ধ্যার পর থেকেই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে দুর্যোগের সর্তকতা। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও শিলা বৃষ্টি হবে ।

 

 

Related articles

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...