Monday, April 6, 2026

উত্তর- দক্ষিণ সংযোগ বিচ্ছিন্ন করে গাজার একাধিক শহর দখল ইজরায়েলি সেনার!

Date:

Share post:

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজা (Gaza) দখলে সশস্ত্র আক্রমণ বেঞ্জামিনের দেশের।বুধবার গাজার একটা বড় অংশে সেনা পাঠিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে ইজরায়েল (Israel) । মঙ্গলবার থেকে শুরু হওয়া হামলায় এখনও পর্যন্ত প্রায় সাড়ে চারশোর বেশি মানুষ মারা গেছেন বলে খবর। ইজরায়েলি সেনার (Israel Army) তরফে বিবৃতি দিয়ে মধ্য গাজার নেতজারিম করিডরের বেশিরভাগ অংশ দখলের কথা জানানো হয়েছে। এর ফলে কার্যত দ্বিখণ্ডিত হয়ে গেল গাজা।

নেতজারিম করিডরের মাধ্যমেই উত্তর এবং দক্ষিণ গাজার মধ্যে যোগাযোগ বজায় থাকে। ইজরায়েল সেই অংশ দখল করে নেওয়ায় কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেল গাজা। বুধবার সকালে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেন, পণবন্দিদের ছেড়ে দেওয়ার জন্য। তারপরেই স্থলপথে অভিযান শুরু করে সেনা। হামাসের (Hamas) স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত দুদিনে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে শতাধিক শিশুও রয়েছে। এখনও পর্যন্ত গাজার তরফ থেকে প্রত্যাঘাতের কোনও খবর মেলেনি।

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...