Tuesday, March 10, 2026

শনিবার ইডেনে KKR বনাম RCB ম্যাচ, সমর্থকদের জন্য রাতে চলবে অতিরিক্ত মেট্রো রেল

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন। তারপরই শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ঘরের মাঠ ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে নাইটদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আর নাইটদের ম্যাচের জন্য শনিবার রাতে চলবে অতিরিক্ত মেট্রো রেল। এদিন এমনটাই জানাল মেট্রো কর্তৃপক্ষ।

এদিন মেট্রোর পক্ষ থেকে জানান হয়, দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে শনিবার। অর্থ্যাৎ শনিবার ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। ম্যাচ শেষ হতে হতে সাড়ে এগারোটা বেজে যাবে। আর সেই কথা মাথায় রেখে রাত ১২.১৫ মিনিটে একটি করে বিশেষ মেট্রো চালানো হবে।

এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর। আর একটি ট্রেন যাবে কবি সুভাষের দিকে। দু’টি ট্রেন একই সময়ে ছাড়বে। রাত ১২.৪৮ মিনিটে ট্রেন দু’টি দক্ষিণেশ্বর ও কবি সুভাষ পৌঁছবে। জানান হয়েছে, প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। তবে যাত্রীরা স্মার্ট কার্ড, টোকেন ও কিউআর টিকিট একমাত্র এসপ্ল্যানেড স্টেশন থেকেই কাটতে পারবেন।

২২ মার্চ প্রথম ম্যাচে নামছে কেকেআর। প্রথম ম্যাচে অজিঙ্কেভ রাহানেদের সামনে বিরাট কোহলির আরসিবি। সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত দুই দল।

আরও পড়ুন- পুলিশি নিরাপত্তা কারণ, ইডেন থেকে সরতে চলেছে কলকাতা-লখনউ ম্যাচ, হতে পারে গুয়াহাটিতে

spot_img

Related articles

নিউটাউনের হোটেলের বাইরে মুখ্যে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা দেখাল বাংলা পক্ষ

ভোটের (Vote) প্রস্তুতি দেখতে বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ভারতের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন...

মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলা: ‘সমাধান ইউনিফর্ম সিভিল কোড’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মুসলিম ব্যক্তিগত আইনে মহিলাদের উত্তরাধিকার অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার এক রিট...

গান থামিয়ে চোখে জল, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি!

মঞ্চে গান গাইতে উঠে হঠাৎ করে কেঁদে ফেললেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কী এমন হলো যার জন্য সদা...

একদিনের বিশ্বকাপের প্ল্যান শুরু গম্ভীরের, ব্লু-প্রিন্টে আছেন রোহিত-বিরাট?

পর পর দু, বার টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ(ODI World Cup...