Thursday, June 25, 2026

পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, পুরস্কৃত হলেন সেরা প্রতিযোগীরা

Date:

Share post:

প্রতি বছরই পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি একাডেমি প্রাঙ্গণে প্রতিষ্ঠা দিবস উদযাপন করে এবং এই বছরও তার ব্যতিক্রম ছিল না। এই বিশেষ দিনে সঙ্গীত একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সানন্দে। পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি এবং পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগীরা তাঁদের সৃজনশীলতা ও দক্ষতার স্বীকৃতি পেলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তন্ময় বোস (আকাদেমির চেয়ারম্যান), প্রধান উপদেষ্টা পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সৈকত মিত্র। এ বছর সংগীতের ১৩টি এবং নৃত্যের ৭টি বিষয়ে প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৯ জনকে শংসাপত্র প্রদান করা হয় এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারী ৫৫ জনকে সম্মানিত করা হয়।

এদিনের অনুষ্ঠানে তন্ময় বোস বলেছেন, “যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁদের শুভেচ্ছা, আর যাঁরা এবার পুরস্কৃত হলেন না, তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আগামী বছর আরও ভালো প্রস্তুতি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং পুরস্কৃত হন।” পণ্ডিত দেবজ্যোতি বোস আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল, সারা বাংলার যুব শিল্পীদের খুঁজে বের করে তাঁদের জন্য সুযোগ তৈরি করা এবং তাঁদের উৎসাহিত করা যাতে তারা গান, নৃত্য বা বাদ্যযন্ত্রের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি এবং পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি যে কাজ করছে তা প্রশংসনীয়।” অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা তাঁদের বক্তব্যের মাধ্যমে আরও অনেক প্রতিযোগীকে উৎসাহিত করেছেন এবং আগামীতে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আরও তরুণ শিল্পীদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছেন।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনার পরেও চাপবে না অতিরিক্ত করের বোঝা! বিধানসভায় স্পষ্ট জানালেন অর্থমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...