Saturday, June 13, 2026

আরজি কর নির্যাতিতার বাবা-মায়ের আর্জি শুনবে হাইকোর্ট, সোমবার শুনানি

Date:

Share post:

আরজি করের নির্যাতিতার বাবা মায়ের আবেদন দ্রুত শোনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণের আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ চলতি সপ্তাহে জানিয়ে দেয় যে, কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সোমবার এই আবেদন সংক্রান্ত মামলার শুনানি করবেন।

প্রসঙ্গত, আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালত গত ২০ জানুয়ারি অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দেয়। তবে সিবিআই ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে। এদিকে নির্যাতিতার বাবা-মা দাবি করেছেন, সঞ্জয়ের ফাঁসির সাজা নয়, এই ঘটনার পিছনে যারা ষড়যন্ত্র করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। তাঁরা আরও দাবি করেছেন যে, সিবিআই তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসেনি এবং তাদের আরও ভালোভাবে তদন্ত করতে হবে। এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছিল, এবং শীর্ষ আদালত সম্প্রতি কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানির অনুমতি দিয়েছে।

আরও পড়ুন- মেদিনীপুরে জমির চরিত্র বদল করে স্কুল! আদালতে বয়ান পার্থর বেয়াইয়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...