Thursday, June 18, 2026

প্রাথমিক নিয়োগ নিয়ে সিবিআইয়ের মামলায় জামিন শান্তনুর

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ নিয়ে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি প্রাথমিক নিয়োগ নিয়ে ইডির মামলাতে জামিন পেয়েছিলেন।এই জামিনের পরে তার জেল মুক্তিতে কোনও বাধা থাকল না।উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ মামলায় ২০২৩ সালে ইডির হাতে গ্রেফতার হন শান্তনু। পরে তাকে হেফাজতে নেয় সিবিআইও। নিয়োগ মামলায় শান্তনুর নাম প্রথমে সামনে এনেছিলেন এই মামলায় আরেক অভিযুক্ত তাপস মণ্ডল।

প্রসঙ্গত, ২০০৫ সালে মোবাইলের সিম কার্ডের ব্যবসা দিয়ে কর্মজীবনে প্রবেশ করেছিলেন তিনি। তার বাবা ছিলেন বিদ্যুৎ দফতরের কর্মী। বাবার মৃত্যুর পর সেই চাকরি পেয়েছিলেন শান্তনু। এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি ছিল তার। কিন্তু নিয়োগ মামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।ইতিমধ্যেই শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছে সিবিআই। আগেও সিবিআই মামলায় জামিনের আবেদন করেছিলেন শান্তনু। পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুক্তি ছিল, শান্তনুর রাজনৈতিক মহলে যোগাযোগ রয়েছে এবং তিনি প্রভাবশালী। তিনি জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। যদিও শান্তনুর আইনজীবী আদালতে দাবি করেন, তার মক্কেলকে এখন আর প্রভাবশালী বলা যায় না।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার একাধিক শর্তসাপেক্ষে জামিন পান শান্তনু। এর আগে নিয়োগ মামলায় জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল। গত ৭ মার্চ প্রাথমিক নিয়োগ মামলায় জামিন পান হুগলির প্রোমোটার অয়ন শীলও। তবে পুর নিয়োগ মামলায় তিনি এখনও জামিন না পাওয়ায় জেলেই রয়েছেন।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...