Monday, April 13, 2026

শুভেচ্ছাবার্তার জবাবে মুখ্যমন্ত্রীর ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন জানিয়ে চিঠি স্পিভাকের

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থন জানিয়ে চিঠি পাঠালেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যতাত্ত্বিক ও দার্শনিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (Gayetri Chakraborti Spivak)। চিঠিতে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘদিনের কাজের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করায় তিনি আবেগাপ্লুত। এই চিঠির বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে গায়েত্রী স্পিভাকের বার্তার প্রাপ্তি স্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি আপ্লুত।

নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় এবং নরওয়ে (Norway) সরকারের পক্ষ থেকে হলবার্গ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। আর্টস ও হিউম্যানিটিজের নোবেল হিসেবে পরিচিত এই পুরস্কার। এই খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান। নিজের এক্স হ্যান্ডেলেও শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছা বার্তার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে মমতাকে চিঠি পাঠিয়েছেন গায়েত্রী। মুখ্যমন্ত্রীর ধর্ম নিরপেক্ষতায় তাঁর সমর্থন আছে বলেও জানিয়েছেন তিনি।

স্পিভাক (Gayetri Chakraborti Spivak) লেখেন, গত চার দশক ধরে বাংলার অনগ্রসর জেলাগুলিতে দরিদ্র মানুষের গণতান্ত্রিক শিক্ষার প্রসারে তিনি নিবেদিত। মুখ্যমন্ত্রী যে তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানিয়েছেন, তা তাঁর কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণl পশ্চিমবঙ্গের গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘদিনের কাজের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করায় তিনি আবেগাপ্লুত। চিঠির শেষে গায়েত্রী লেখেন, ভারত ও বাংলার ভবিষ্যৎ নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত এবং বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ধর্মনিরপেক্ষতার প্রতি তাঁর সমর্থন রয়েছে ।

আরও খবরবিদেশ সফরের সময় রাজ্যের পরিচলনায় টাস্কফোর্স গড়লেন মুখ্যমন্ত্রী, দলের দায়িত্ব সুব্রত-অভিষেক

সাংবাদিকের প্রশ্নের উত্তরে গায়েত্রী স্পিভাকের চিঠির প্রাপ্তি স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান, আজই তিনি ওই চিঠি পেয়েছেন। অধ্যাপক স্পিভাক সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তার সরকারের কাজকে স্বীকৃতি দেওয়ায় তিনি আপ্লুত।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...