Monday, April 6, 2026

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় দুসপ্তাহের মধ্যে হলফনামা দিক CBI : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

নিয়োগ মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শুনানিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (CBI )বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। এদিন বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় আগামী দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে সিবিআইকে।

২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ মামলায় পার্থকে গ্রেফতার করে ইডি (ED)। তল্লাশি চলাকালীন টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা, প্রচুর বিদেশী মুদ্রা এবং সোনার গয়না উদ্ধার হয়। এরপর অর্পিতার আরেকটি ফ্ল্যাট থেকেও বিপুল নগদ উদ্ধার করেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। ইডির পর নিয়োগ মামলায় সিবিআইও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে। এই মামলায় গ্রেফতার হওয়া অনেকে জামিন পেলেও প্রাক্তন মন্ত্রী এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। গত নভেম্বরে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী সিবিআই মামলায় অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করার পরে শীর্ষ আদালতের কাছে জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন পার্থ। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সিকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা করার নির্দেশ দিল সুপ্রিম আদালত।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...