Saturday, April 11, 2026

বিধানসভায় ফের অসভ্যতা বিজেপির! তীব্র প্রতিবাদ তৃণমূলের, ক্ষোভপ্রকাশ অধ্যক্ষের

Date:

Share post:

বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে ফের অসভ্যতা করে অশান্তির করল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অধিবেশন শুরু হওয়ার পর থেকেই গেরুয়া শিবির বিধানসভার সঙ্গে সম্পর্কহীন এক বিষয়কে সামনে রেখে হট্টগোল শুরু করে। এই পরিস্থিতিতে স্পিকার মার্শাল ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তৃণমূল কংগ্রেসের দাবি, চেয়ারের দিকে আঙুল তোলা যায় না এবং বিধানসভা কক্ষের মধ্যে বিজেপির এই আচরণ অগ্রহণযোগ্য।

সকাল থেকেই বিজেপির পক্ষ থেকে আন্দোলন শুরু হয়, যেখানে তারা বিধানসভার বাইরে কালো পতাকা দেখিয়ে এবং কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানায়। বিরোধী দলনেতার নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভার ভিতরে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং আধ ঘণ্টা পর তারা ওয়াকআউট করেন।

বিজেপির এই আচরণে ক্ষুব্ধ হয়ে মন্তব্য করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিরোধীরা সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে চলে গিয়েছে।” তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভকে তীব্র কটাক্ষ করা হয়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আজ বিধানসভায় রাজনৈতিক ধ্বংসলীলা চলছে। এভাবে রাজনীতি শেখানো উচিত নয়।”

অধিবেশন চলাকালীন বিজেপির বিক্ষোভের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন, রাজনীতি ও সরকারের কাজের প্রতি এমন অসম্মান দেশ ও জনগণের জন্য ক্ষতিকর।

আরও পড়ুন- বিদেশে ফাঁসির অপেক্ষায় ২৫ ভারতীয়! ভয়ংকর তথ্য জানাল কেন্দ্র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...

ফের রদবদল কমিশনের: সরলেন কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনার ও একাধিক ওসি

বাংলায় ভোট ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেই চলেছে নির্বাচন কমিশন। শনিবারও ফের বদলি করা হল...