Wednesday, June 24, 2026

লন্ডনের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ হিথরো এয়ারপোর্ট! বাতিল ১৩৫১ উড়ান

Date:

Share post:

লন্ডনের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে সারাদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হিথরো বিমানবন্দর। জানা গিয়েছে, শুক্রবার সকালে লন্ডনের(london) একটি সাবস্টেশনে আগুন ধরে যায়। তার জেরে কার্যত বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরের(heathrow airport) বিদ্যুৎ পরিষেবা। ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা।বিমানবন্দর কর্তৃপক্ষের আকস্মিক এই ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

জানা গিয়েছে, সাবস্টেশনে আগুন লাগার ফলে আঁধারে ডুবেছে লন্ডনের বিরাট এলাকা। অন্তত ১৬ হাজার বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। বিপর্যস্ত হিথরো বিমানবন্দর। বিদ্যুতের অভাবে বাধ্য হয়ে শুক্রবার মাঝরাত পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ রেখেছে হিথরো বিমানবন্দর। বাতিল বা গতিপথ পরিবর্তন করে হয়েছে অন্তত ১৩৫১টি বিমানের। একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারত থেকে লন্ডনগামী সমস্ত বিমান এদিনের জন্য বাতিল করেছে এয়ার ইন্ডিয়াও।এআই-১২৯ লন্ডনগামী বিমানটি ফের মুম্বইয়ে ফিরে আসছে এবং দিল্লি থেকে আসাএআই-১৬১ বিমানটির গতিপথ জার্মানির ফ্রাঙ্কফুর্টে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভোরে ওই সংস্থার একটি সাবস্টেশনে আগুন ধরে যায়। ৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ শুরু করেন। অন্তত ১৫০ জনকে আগুনের গ্রাস থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিনও পাঠানো হয়।অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিও শেয়ার করেছে রাশিয়ার অন্যতম জাতীয় মিডিয়া।ব্রিটিশ এয়ারওয়েজ তাদের যাত্রীদের পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত হিথরোতে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...