Wednesday, June 24, 2026

ক্যাশলেস ভিক্ষা! গলায় QR কোড ঝুলিয়ে অনলাইনে সাহায্য নেন মুর্শিদাবাদের ‘ভিখারি’ 

Date:

Share post:

রাস্তাঘাটে হাত পেতে ভিক্ষে চাইছে এরকম মানুষ দেখা মাত্র অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ আবার খুচরো নেই অজুহাত দিয়েও পরিস্থিতি সামাল দিতে চান। কিন্তু মুর্শিদাবাদের ভিক্ষুক তায়েব শেখের (Tayeb Seikh) সামনে এইসব বাহানা টিকবে না। ডিজিটাল লেনদেনের যুগে ভিক্ষা করার জন্য ইউনিক স্টাইল বেছে নিয়েছেন তিনি। গলায় ঝুলিয়ে রেখেছেন কিউআর কোড (QR Code), সঙ্গে আছে পেমেন্ট কনফার্মেশনের ব্লুটুথ স্পিকার! তাহের এখন সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন ‘ভাইরাল ভিখারি’।

গ্রামের ভিক্ষুক অনলাইনে ভিক্ষা নিচ্ছে এই ব্যাপারটা হজম করতে একটু সমস্যা হতে পারে। কিন্তু মুর্শিদাবাদের (Mursidabad) নওদার চণ্ডীপুর গ্রামের তায়েব শেখ এভাবেই ভিক্ষা করেন। জন্ম থেকেই তাঁর দৃষ্টিশক্তি সমস্যা থাকে বেশি দূর পড়াশোনা করতে পারেননি। বাবা-মা মারা যাবার পর বয়সের ভারে পেটের টানে বাধ্য হয়ে পথে নেমে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে তাঁকে। যেহেতু চোখে ভালো দেখতে পান না তাই অনেক ক্ষেত্রেই খুচরো টাকা গোনার সমস্যা হতো। বেশিরভাগ লোকে আবার এড়িয়ে যেতেন। তায়েব বলছেন, ‘আগে ভিক্ষা চাইলেই শুনতে হতো খুচরো নেই। ভিক্ষা দেওয়ার ইচ্ছে থাকলেও অনেকে দিতে পারতেন না। অনেকে জানতে চাইতেন অনলাইন আছে কি না। বিষয়টি এক পরিচিতকে জানাই। তিনিই সব শুনে আমাকে ব্যাঙ্কে নিয়ে যান। এখন আর সমস্যা হয় না। খুচরোর সমস্যার কথা বলেই কিউআর কোড এগিয়ে দিই।’ চণ্ডীপুরের সীমানা ছাড়িয়ে লাগোয়া হরিহরপাড়া, বেলডাঙাতেও ছড়িয়ে পড়েছে তায়েবের কথা। ডিজিটাল ইন্ডিয়ায় তাঁর ভিক্ষা করার নয়া পদ্ধতি দেখে সকলের কাছে তিনি পরিচিত হয়েছেন নতুন নামে – ‘ফোন পে ভিখারি’।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...