Wednesday, June 24, 2026

বিরাটদের বিরুদ্ধে নামার আগে একাধিক নজিরের সামনে দাঁড়িয়ে রাসেল-নারিন

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে টি-২০ ক্রিকেটের মহারণ। ইডেনে প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচে জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। আর এই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে কেকেআরের দুই তারকা ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।

আগামিকাল আরসিবির বিরুদ্ধে নামবে কলকাতা। এই ম্যাচে খেলতে নেমে ২ উইকেট নিলেই নজির গড়বেন নারিন । কেকেআরের পুরোনো ভরসা সুনীল। বল হাতে বহু ম্যাচে ভরসা দিয়েছেন তিনি। আর শনিবার আরসিবির বরিুদ্ধে ২টি উইকেট নিলেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন ক্যারিবিয়ান এই তারকা । আইপিএলে মোট ১৮০টি উইকেট নিয়েছেন নারিন। আর কেকেআরের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’র ম্যাচে নিয়েছেন আরও ১৮টি উইকেট । অর্থাৎ, কেকেআরের জার্সিতে নারিনের উইকেট সংখ্যা ১৯৮টি। আর সেই ক্ষেত্রে আগামিকাল বিরাটদের বিরুদ্ধে দুটি উইকেট নিলেন কেকেআরের হয়ে ২০০ উইকেটের নেওয়ার নজির গড়বেন নারিন। শুধু তাই নয়, শনিবার আরসিবির বিরুদ্ধে ৩টি ছক্কা মারলেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন তিনি।

তবে শুধু নারিন নয়, নজিরের সামনে দাঁড়িয়ে আন্দ্রে রাসেলও। শনিবার ইডেনে আরসিবির বিরুদ্ধে মোটে ১৬ রান করলেই আইপিএলের ইতিহাসে আড়াই হাজার রান পূর্ণ করবেন আন্দ্রে রাসেল। দ্রে রাস এখনও পর্যন্ত আইপিএলের ১২৭টি ম্যাচে করেছেন ২৪৮৪ রান।

আরও পড়ুন- বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দাপুটে জয় ব্রাজিলের, কলম্বিয়াকে হারাল ২-১

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...