Tuesday, June 23, 2026

বিরাটদের আটকাতে কী পরিকল্পনা কেকেআর বোলার বরুণের? জানালেন নিজেই

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা তারপরই শুরু ২০২৫ আইপিএল। ইডেনে প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আর এই ম্যাচে নজর থাকবে কেকেআর তারকা বোলার বরুণ চক্রবর্তী ওপর। এই মুহুর্তে দুরন্ত ফর্মে রয়েছেন বরুণ। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বল হাতে দাপট দেখিয়েছেন তিনি। বিরাট কোহলিদের আটকাতে কী পরিকল্পনা? ম্যাচের আগে মুখ খুললেন বরুণ।

এদিন আরসিবি ম্যাচের আগে বরুণ বলেন, “ ধারাবাহিকতা বজায় রাখাই আসল কাজ। আমি সেটা নিয়ে অনবরত কাজ করে চলেছি। ধারাবাহিকতা ধরে রাখা সবচেয়ে কঠিন। তাই আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। পাশাপাশি বেশ কিছু নতুন ডেলিভারি নিয়েও কাজ করছি। আশা করি কয়েকটা ম্যাচে আপনারা সেটা দেখতেও পাবেন।“ এরপর বরুণ বলেন, “ আলাদা করে এই ম্যাচ নিয়ে কিছু বলার নেই। আগের ম্যাচগুলোয় যেভাবে উইকেট পেয়েছিলাম সেটাই অনুসরণ করতে চাই। আগের ম্যাচগুলোয় পরিস্থিতি পুরোপুরি আমাদের অনুকূলে ছিল। তাই আমি নিজের সেরাটা দিতে পেরেছি। “

এবছর নতুন দল। নতুন অধিনায়ক। নিজের দল নিয়ে বরুণ বলেন, “ দলটা ভালই হয়েছে। তবে সঠিক প্রথম একাদশ চিহ্নিত করে ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারাই আসল কাজ। প্রথম তিনটে ম্যাচে যদি একটা ঘরানা তৈরি করে নিতে পারি, তাহলে এই মরশুমেও আমাদের ভালো হবে।“

আরও পড়ুন- বিরাটদের বিরুদ্ধে নামার আগে একাধিক নজিরের সামনে দাঁড়িয়ে রাসেল-নারিন

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...